Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বি/দ্যুৎস্পৃ/ষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃ/ত্যু

যশোর প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (৪৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি মারা গেছেন। শুক্রবার (২৫ জুলাই) সকালে মডেল সিটির একটি ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা আরবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভবনের বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ইদ্রিস। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।