ধামরাই (ঢাকা )প্রতিনিধি, মিলন সিদ্দিকী
ধামরাইয়ের ঢোলিভিটা মন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা সহ-সভাপতি অধ্যাপক এ টি এম এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উলামা বিষয়ক সম্পাদক মুফতি আতিকুর রহমান।
সভায় বক্তারা ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান। সংগঠনের সাংগঠনিক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে ঢাকা জেলা মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনের ভূমিকা ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

