Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় রাসিকের সাবেক কাউন্সিলর আল মামুন আটক

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় উল্টোপাল্টা গাড়ি চালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর ও ডিস ব্যবসায়ী রেজাউন নবী আল মামুনকে আটক করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, আল মামুন দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ফেলে।

খবর পেয়ে র‌্যাব-৫ এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়।

পরে তার ব্যাগ তল্লাশি করে ছয়টি ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

আটক আল মামুন রাজশাহীর উপশহর এলাকায় ডিস ব্যবসার সঙ্গে যুক্ত এবং তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের একজন সাবেক কাউন্সিলর ছিলেন।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।