Nabadhara
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে সার নিয়ে অ’ভিযোগ সত্য নয় — কৃষকদের লিখিত ব্যাখ্যা

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুরে সরকারি দামে সার বিক্রি না হওয়া নিয়ে কিছু গণমাধ্যমে যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে লিখিতভাবে জানিয়েছেন কৃষকরা। সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে “সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের কৃষক” শিরোনামে যে খবর ছাপা হয়েছিল, সেখানে যেসব কৃষকের বক্তব্য দেখানো হয়েছিল, তারা বলছেন—এই বক্তব্য তারা দেননি, বরং তাদের শেখানো কথা ভিডিও করে প্রচার করা হয়েছে।

ভেলারপার গ্রামের কৃষক মোকছেদুর রহমান ও জামিরুল লিখিত বক্তব্যে জানিয়েছেন, তারা কোনো ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ করেননি। তাদেরকে সরকার নির্ধারিত দামেই সার দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় আরও অনেক কৃষক জানিয়েছেন, বিরামপুরে সার পাওয়া যাচ্ছে সহজেই এবং দামেও কোনো সমস্যা হয়নি।

উপজেলার সার ডিলারদের সভাপতি নুর-ইসলাম বলেন, “আমরা সরকার নির্ধারিত দামে সার বিক্রি করি। কোথাও অনিয়ম হলে প্রশাসন ব্যবস্থা নেবে। তবে আমাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।”

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায় জানান, “টিএসপি সার প্রতি বস্তা ১৩৫০ টাকা এবং পটাশ সার ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। নিয়মিত মনিটরিং চলছে। যদি কোনো কৃষক অভিযোগ করেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে বাজারে পর্যাপ্ত সার মজুত আছে।”

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিরামপুর উপজেলায় ১০ জন বিসিআইসি ডিলার, ১৬ জন বিএডিসি ডিলার এবং ৩৬ জন সাব-ডিলার সার বিক্রি করছেন। এবছর ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ সম্পন্ন হয়েছে এবং বরাদ্দ অনুযায়ী যথেষ্ট সার মজুত রয়েছে।

কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় আরও বলেন, “সরকারি নির্ধারিত দামে সার না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। যদি কোনো কৃষক বেশি দাম দিতে বাধ্য হন, তাহলে কৃষি অফিসে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।