Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তালায় ৭ ফার্মেসিতে ১৬ হাজার টাকা জরিমানা

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
আগস্ট ১৪, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ মজুত রাখার দায়ে ৭টি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ওষুধ পরিদর্শক বাশারত হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা ও সদস্যরা।

 

অভিযানে তালা সদর হাসপাতাল সংলগ্ন আবিরন ফার্মেসি, সাবা ফার্মেসি, সাচ্চু ফার্মেসি, তাসা ফার্মেসি, জোহরা ফার্মেসি, নওশাদ ফার্মেসি ও মদিনা ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধ পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

ইউএনও দিপা রানী সরকার বলেন, “ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সে জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।