Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে লু/ট হওয়া পাথরের এক লাখ ঘনফুট উ/দ্ধার

মো সাদ্দাম হোসেন ,সিলেট প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো সাদ্দাম হোসেন ,সিলেট প্রতিনিধি

সিলেট থেকে লুট হওয়া প্রায় ১ লাখ ঘনফুট পাথর এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। যদিও মোট দেড় কোটি ঘনফুট পাথর চুরি হয়েছে।

এদিকে, শুক্রবার (১৫ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কিছু পাথর ক্রাশার মিলে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় সেখানে রাখা বড় আকারের পাথর উদ্ধার করে সেগুলোর পরিমাণ নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের সময় ক্রাশার মিলগুলোতে কেউ উপস্থিত ছিল না। যেসব পাথর আগে থেকেই ভেঙে ফেলা হয়েছে, সেগুলো জব্দ করা হবে।

সবশেষ গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। তার আগে গত দুই দিনে সিলেট থেকেই আরও প্রায় ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর তুলে নেয়া হয়েছে। যার বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।