Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল 
আগস্ট ১৫, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল 

যশোরের শার্শা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান জহির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খাইরুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হোসেন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।

 

এছাড়া যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ খান, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সচিব বদিউজ্জামানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

 

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।