Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুই পক্ষের সং/ঘর্ষে নারীসহ আ/হত পঁচিশ

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের সদর উপজেলার চর-শালিখা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মীনা বেগম নামের এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চর-শালিখা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে গ্রামটির দক্ষিণ পাড়ার আজিজার শেখ ও পশ্চিম পাড়ার মশিয়ার শেখ গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপি এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের আহতরা হলেন—লিটন শেখ, মিজান শেখ, মনির শেখ, নাজমুল কাজী, সাত্তার শেখ, প্রিন্স শেখ, রানা কাজী, চান মিয়া শেখ, বিল্লাল কাজী, নাঈম শেখ, সোহাগ শেখ, মেহেদী হাসান, রিয়াদ শেখ, তরিকুল ইসলাম, ইয়াদুল শেখ, মিরফুল শেখ, ফেরদৌস কাজী, শাহীন শেখ, হাসান শেখ, মীনা বেগমসহ অনেকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর-শালিখা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে প্রায় দুই মাস আগে সংঘর্ষের ঘটনায় দক্ষিণ পাড়ার আজিজার শেখ সমর্থিত লোকজন এলাকা ছাড়ে। পরে পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে চলতি মাসে আপোষ-মীমাংসার মাধ্যমে আজিজার শেখ, এনায়েত শেখ, হিরু মিয়া সমর্থিত লোকজন এলাকায় ফিরে আসে।

গত ১৫ আগস্ট সকালে সদর উপজেলার সীতারামপুর ব্রিজের ওপর আজিজার গ্রুপের মুরাদ শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মশিয়ার শেখের পক্ষের লোকজন। এই ঘটনার জের ধরে আজিজার শেখের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে শনিবার সকালে মশিয়ার শেখের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে মশিয়ার গ্রুপের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম শনিবার (১৬ আগস্ট) দুপুরে বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।