মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলটি সাবেক পৌর মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জুর বাড়ির পাশে অবস্থিত ল্যাবরেটরি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের নেতা কুরম চৌধুরী টুটুল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম সুজন (সাবেক পৌর যুবদল নেতা), সজীব ইব্রাহিম শেখ (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর ছাত্রদল), এবং দেওয়ান মাশরাফি স্বচ্ছ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনাও করা হয়। এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

