Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব প্রকাশ্যে, সংবাদ সম্মেলনে ক্ষোভ

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। সাংগঠনিক নেতৃত্বকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল নেতারা।

রোববার (১ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর বাজারের চলন্তিকা মিষ্টির দোকানের দোতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান ও পৌর বিএনপির সহসভাপতি বাশারুল বারীর নেতৃত্বে নেতারা ক্ষোভ ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সংগঠনের দায়িত্বশীল নেতৃত্বকে পাশ কাটিয়ে কয়েকজন ব্যক্তি যুবদলের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। এতে সাংগঠনিক শৃঙ্খলা উপেক্ষিত হওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নেতারা বলেন, যুবদলের নিজস্ব সাংগঠনিক কাঠামো ও নিয়মতান্ত্রিক কার্যক্রম রয়েছে। দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সম্মান রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যমতে, গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্বে ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। তবে ওই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের কেউ উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল কমিটির পদধারী নন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা। সাংগঠনিক পরিচয় ও অনুমোদন ছাড়া কীভাবে তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

এ বিষয়ে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা বলেন, যুবদল একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। দলের ইতিহাস, ঐতিহ্য ও আদর্শকে ধারণ করেই তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। কাউকে ছোট করা বা বিভেদ সৃষ্টি করা তাঁদের উদ্দেশ্য নয়। মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নোমিনুল ইসলাম সোহাগ, মো. মনির হোসেন ও আলীরাজ শরীফ, সাবেক আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ এবং পৌর শ্রমিক দলের সভাপতি মো. কায়েম শিকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।