Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী উপজেলা সদস্য সংগ্রহ ও নবায়ন মনিটরিং কমিটির আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাজহারুল ইসলাম, শিহাব উদ্দিন ফরহাদ, এডভোকেট ফায়জুল করিম মবিন, ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহর লাল সাহা, যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিবসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

 

প্রধান অতিথি এডভোকেট জালাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “বিএনপি ১৫ বছর যাবত স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে আসছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি নেতাকর্মীরা স্ত্রী সন্তান রেখে মাঠে-ঘাটে, ধানক্ষেতের আইলে ঘুমিয়েছেন। আজকে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। যাদের প্রেমের বয়স যায়নি তারা রাষ্ট্রক্ষমতার স্বপ্ন দেখছেন। মনে রাখবেন, বিএনপি পিছন থেকে সরে গেলে একদিনও টিকে থাকা সম্ভব হবে না। তাই নির্বাচনের পক্ষে কাজ করতে হবে।”

 

প্রধান বক্তা রুহুল আমিন আকিল বলেন, “বিগত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে। ৫ আগস্টের পর জনগণের একটাই আকাঙ্ক্ষা—সুষ্ঠু নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন, তা বাস্তবায়ন করে একটি নির্বাচিত সরকার জনগণকে উপহার দিয়ে স্ব-সম্মানে পদত্যাগ করুন।”

 

সভা শেষে সভাপতি ও অতিথিবৃন্দের হাত থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা নবায়ন ফরম গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।