Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বিয়ের দাবিতে ৫ দিন ধরে নারীর অনশন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে টানা ৫ দিন ধরে অনশন করছেন আশুরা খাতুন নামের এক নারী। তিনি দুই সন্তানের জননী ও স্থানীয় আজাদ আলীর মেয়ে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে দুর্গাপুর উপজেলার সূর্যোভাগ গ্রামের ফারুক হোসেনের সঙ্গে পরিচয় হয় আশুরার। নিয়মিত কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শারীরিক সম্পর্কও হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার (১৬ আগস্ট) ফারুক তাকে নিজ বাড়িতে ডাকেন। কিন্তু পরিবারের চাপে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এরপর থেকেই আশুরা খাতুন বিয়ের দাবিতে ফারুকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

 

ভুক্তভোগী আশুরা খাতুন বলেন, “আমি ৮ মাস আগে ডিভোর্সপ্রাপ্ত হয়েছি। ফারুকও ডিভোর্সপ্রাপ্ত। আমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলঙ্কিত করেছে। তাই এখন বিয়ের ব্যবস্থা করতে হবে।”

 

প্রেমিক ফারুক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ছেলে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক।

 

ফারুকের মা বেমলা বিবি বলেন, “মেয়েটি আমাদের বাড়িতে অবস্থান করছে। আমার ছেলে পালিয়ে গেছে। তাদের সম্পর্ক নিয়ে আমরা কিছু জানি না। মেয়েটি কী করবে, তার দায়ভার আমাদের নয়।”

 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।