Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ইসলামী আ’ন্দোলনের পরামর্শ সভা

বরিশাল (বাবুগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল (বাবুগঞ্জ) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ২২ আগস্ট শুক্রবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের চলমান সংকট ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।” তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রেখে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মাওলানা রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হকসহ যুব আন্দোলন, ছাত্র মজলিশ, শ্রমিক, কৃষক ও ওলামা মজলিশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভা শেষে সাংগঠনিক দিকনির্দেশনা এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।