রাজশাহী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গত দেড় দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছেন। তার নীতি ছিল—“আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।” একদলীয় এই স্বৈরশাসনের নীতি থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে।
তিনি বলেন, “দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।”
শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।

