Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষে জমজমাট গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি


সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়।

৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খেলাগুলোতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, বিএনপি নেতা সাইদুর রহমান সাইদসহ অন্যান্য অতিথিরা।

আয়োজকরা জানান, গ্রামীণ ক্রীড়া আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি মৎস্যসম্পদের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।