Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ক্লিনিকের চত্বর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় একটি ক্লিনিকের বসার স্থান থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজারের মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মেডিকেল মোড়সংলগ্ন ওই ক্লিনিকের বসার স্থানে এক নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারী এই এলাকার বাসিন্দা নন। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তা নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।