Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঞ্চগড় সীমান্তে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি


ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়া পাঁচজন বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ-এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা যায়, ফেরত আসা পাঁচ নারী এক বছর আগে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখানকার বিভিন্ন বাসা-বাড়ি ও বিউটি পার্লারে কাজ করতেন। গত ১৬ মে গুজরাট এলাকায় ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরে ১৭ মে তাদের মহারাষ্ট্র রাজ্যের পালঘরের একটি মহিলা আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। প্রায় তিন মাস থাকার পর ১৭ আগস্ট তাদের শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর ২১ আগস্ট দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

আটককৃত নারীরা হলেন:
১. জেসমিন সুলতানা (৩৬), কলারোয়া, সাতক্ষীরা
২. পারভীন খাতুন (৩৮), কলারোয়া, সাতক্ষীরা
৩. শিরিনা পারভীন (৩২), মোহাম্মদপুর, মাগুরা
৪. আমিনা আক্তার (৪০), বদলগাছি, নওগাঁ
৫. লাবনী আক্তার (৩০), মোড়লগঞ্জ, বাগেরহাট

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. নজির হোসেন জানান, বিজিবি পাঁচ নারীকে থানায় হস্তান্তর করে। যেহেতু তাদের পরিবারের সদস্যরা আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল এবং থানায় উপস্থিত ছিলেন, তাই প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।