Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজী আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলনে পরামর্শ সভা অনুষ্ঠিত

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি

সোনাগাজী আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) বিকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সোনাগাজী কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সোনাগাজী বাজার থেকে সাইয়্যেদপুর পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বক্তারা জানান, প্রতিদিন অতি বড় বড় বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটি ভেঙে একাধিক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা পড়েছেন ভোগান্তিতে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক রক্ষা আন্দোলনের আহ্বায়ক মুফতি আবদুর রহমান ফরহাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. নুর নবী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, ইসলামি আন্দোলন সোনাগাজী উপজেলার সেক্রেটারি হাফেজ মাওলানা হিজবুল্লাহ, এবং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর উপজেলা সভাপতি মো. মহি উদ্দিন, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির জেলা রিপোর্টার খুরশিদ আলম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, অহিংস আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট সোমবার, বেলা ১১টায় সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

এসময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান এবং প্রয়োজনে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।