রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার নিউমার্কেট এলাকা থেকে যুব মহিলালীগ নেত্রী চিশতি মুসতারি বানুকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) গোয়েন্দা বিভাগ (DB)। শুক্রবার (২২ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সূত্র জানায়, আটক হওয়ার সময় চিশতি মুসতারি নিউমার্কেট এলাকায় অবস্থান করছিলেন। পরে একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

