Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলখানা ঘাটে ফেরি-ট্রলার সংঘর্ষ,নি’খোঁজের দুই দিন পর মিললো আকাশের ম/রদেহ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার জেলখানা ঘাটে ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়া আকাশ সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিমুল ঘোষ বলেন, স্থানীয়রা নদীর ধারে একটি ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়। পরে থানা কর্তৃপক্ষ আমাদের জানালে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে লাশটি নিখোঁজ আকাশ সরকারের বলেই শনাক্ত করা হয়েছে। মরদেহ খুলনার দিকে নিয়ে আসা হচ্ছে।

নিহত আকাশ খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার দিলীপ সরকারের ছেলে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ঘাট থেকে সেনেরবাজার ঘাটের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রলার। এ সময় বৈরী আবহাওয়ার কারণে একটি ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রলারটির। এতে ট্রলারটি নদীতে উল্টে যায় এবং তিনজন যাত্রী পানিতে পড়ে যান। পরে দু’জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন আকাশ।

দুর্ঘটনার পর থেকেই তাকে উদ্ধারে যৌথ অভিযান শুরু করে রূপসা ও সদর থানা নৌপুলিশ, খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও মোংলা কোস্টগার্ড। তবে দুই দিন পর স্থানীয়দের মাধ্যমে তার মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।