Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের মূল্যায়ন সমাপণী ও পুরস্কার বিতরণ

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর 
আগস্ট ২৪, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে মূল্যায়ন, সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

মৎস্য সপ্তাহের শেষ দিনে মৎস্য জীবীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবালা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংবাদিক টুকুল মল্লিক, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক কর্মী মনি শংকর বালা, মৎস্যচাষী কাইয়ুম মিনা, নিত্যানন্দ রায় প্রমূখ।

আলোচনা সভা শেষে, একজন সফল মৎস্যচাষী হিসেবে মোঃ মনিরুল ইসলামকে এবং সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে,  মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন। কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ নিধনের ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। যে কারণে এই অবস্থার উন্নতি সাধনে অবৈধভাবে মাছ ধরা বন্ধ রাখতে সকলকে অনুরোধ করেন। তিনি বলেন, স্থানীয় জেলেসহ মাছ উৎপাদনকারী ব্যবসায়ীদেরকে দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে।

উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মাছ রক্ষায় প্রজনন মওসুমে গত তিন মাসে উপজেলায় অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধনে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।