Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

আবদুল জলিল, সিরাজগঞ্জ 
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে এসে শেষ হয়।

 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা র‌্যালিতে নেতৃত্ব দেন। অনুষ্ঠানে বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে অংশ নেন। কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও অনুষ্ঠানে অংশ নেন।

 

র্যালির শুরুতে দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম রেজা ও কনকচাঁপা উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। এসময় বিভিন্ন প্লাকার্ডে সেলিম রেজা ও কনকচাঁপাকে এমপি হিসেবে দেখতে চাওয়ার দাবি করা হয়।

 

এরপর অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কাজিপুর পৌরসভাসহ ১২ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।