ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপি জনগণের দল। বিএনপি টিকে থাকবে জনগণের ভালোবাসায়।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দও অংশ নেন।

