Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বিস্কুট-চানাচুর আনতে গিয়ে নিখোঁজ কিশোরী

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দোকানে বিস্কুট-চানাচুর কিনতে গিয়ে মোছাঃ তারিন (১৪) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের প্রবাসী মোঃ জহিরুল ইসলামের মেয়ে।

 

তারিনের দাদী মোছাঃ জুমেলা খাতুন জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাশের দোকানে বিস্কুট-চানাচুর কিনতে যায় তারিন। কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি। দোকানদারের কাছে খোঁজ নিয়েও কোনো তথ্য মেলেনি। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কটিয়াদী মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।