Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাস পরিচ্ছন্নতা রক্ষায় ছাত্রদল নেতা ফয়সাল স্থাপন করেছেন ডাস্টবিন

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ শামসুল হক ছাত্রাবাসে ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় নিজ উদ্যোগে ডাস্টবিন স্থাপন করেছেন কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ সদস্য শেখ ফয়সাল আহমেদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়।

এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক জামাল খান সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কবি নজরুল কলেজের গণিত বিভাগের শিক্ষাবর্ষ ২১-২২ এর শিক্ষার্থী ইউশা বিন বলেন,“প্রথমেই সাধুবাদ জানাই শেখ ফয়সাল আহমেদকে এমন একটি শিক্ষার্থীবান্ধব কাজ করার জন্য। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ছিল। এখন থেকে আমরা সহজেই নিরাপদ স্থানে ময়লা ও আবর্জনা ফেলতে পারব।”

অন্য শিক্ষার্থী রিফাত হোসেন বলেন,“ছাত্রদলের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা ক্যাম্পাসে এমন শিক্ষার্থী বান্ধব নেতাই চাই, যাদের লক্ষ্য থাকবে শিক্ষার জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা।”

ছাত্রদল নেতা শেখ ফয়সাল আহমেদ ডাস্টবিন স্থাপনের বিষয়ে বলেন,“ছাত্রদল শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের কল্যাণে যেকোন কাজ করতে আমরা প্রস্তুত। একটি সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে যা প্রয়োজন আমি তা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি বিশ্বাস করি, ছোট ছোট এসব উদ্যোগের মাধ্যমেই ভবিষ্যতে একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে উঠবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।