Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ১৭ বস্তা অবৈধ সার জব্দ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে পরিবহন করা ১৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপারপাড়া বাজার এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে করে কৃষি সারের বস্তাগুলো গোপনে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় ৫ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ৪ বস্তা এমওপি সার জব্দ করা হয়। জব্দকৃত সারগুলোর কোনো বৈধ কাগজপত্র বা ডিলার সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী, এভাবে গোপনে ও পরিবহনযোগ্য নয় এমন যানবাহনে সার পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন পরিপন্থী।

ঘটনার বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছিন আরাফাত জানান, “জব্দ করা সারগুলোর উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।