আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পর পরিচিতি পর্বে নতুন পরিচালনা কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা, কলেজ হিতৈষী ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ কবির চান্দু, হিতৈষী সদস্য ডা. আব্দুল জব্বার, এবং সহকারী অধ্যাপক রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তারা কলেজের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সভা শেষে কলেজ পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিচালনা কমিটি গঠন করা হয়।

