Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দূমকিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার “পেতাত্মারা” ভারতে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলামিন সুজনসহ অনেকে।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য জিএম শাহাজাদা, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন, সৈয়দ মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা, মো. ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ এবং বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও, সাবেক এই মন্ত্রী সকালে দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
##
মোঃ জসিম উদ্দিন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
১১/৯/২৫। সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দূমকিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার “পেতাত্মারা” ভারতে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলামিন সুজনসহ অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য জিএম শাহাজাদা, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন, সৈয়দ মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা, মো. ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ এবং বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও, সাবেক এই মন্ত্রী সকালে দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।