Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে বাকেরগঞ্জে জামায়াতের দোয়া অনুষ্ঠান

বাকেরগঞ্জ (বরিশাল )প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল )প্রতিনিধি

ঢাকা ভার্সিটির ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামি ছাত্র শিবির প্যানেলের জয়ে বরিশালের বাকেরগঞ্জে দোয়া অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হলরুমে জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া করা হয়। ওয়ার্ড সভাপতি জাকির আল বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাকসু নির্বাচনে বিজয়ের মাধ্যমে এদেশে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান প্রার্থীদেরকে নেতৃত্বে আনা শুরু হয়েছে। ডাকসু কে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। এই নির্বাচনের দিকে শুধু দেশ নয় সারা বিশ্ব তাকিয়ে ছিলো। মেধাবিরা তাদের ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আগামিতে অপরাধীদের কোন স্থান এই বাংলায় হবে না। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাকসু), চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও শিবির প্যানেল বিজয় হবে ইনশাআল্লাহ।

গতবছর সৈরাচার পতন দিয়ে শুরু হয়েছে। আগামিতে কোন সন্ত্রাস, চাঁদাবাজের কোন স্থান হবেনা। আগামিতে সব স্থানে ইসলামের বিজয় নিশ্চিত। মানুষ চায় নিরাপত্তা। তাই আগামিতে চাঁদাবাজ, সন্ত্রাসকে বয়কট করে বাংলাদেশ জামায়াতে ইসলামির পতাকা তলে আসার জন্য এবং কাজ করার জন্য সকলকে আহব্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর আমির মাওলানা নুরুল হক, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, ওলামা বিভাগের উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ওলামা বিভাগের পৌর সভাপতি অধ্যক্ষ সুলতান মাহামুদ, পৌর বায়তুল সেক্রেটারি আল আমিন, বাকেরগঞ্জ হাফিজি মাদ্রাসা জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা সাইফুল ইসলামসহ ৫নং ওয়ার্ডের জামায়াতের নেতা কর্মী ও এলাকাবাসি।
সার্ভিক তত্বাবধানে ছিলেন ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রহিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।