বাকেরগঞ্জ( বরিশাল )প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে, ১৫ সেপ্টেম্বর বরিশাল জেলার সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার মহোদয় বাকেরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি রাজস্ব খাত এবং চলমান প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে জেলা প্রাণিসম্পদ অফিসার মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যা মাঠপর্যায়ে সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সহায়ক হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আধুনিক ও টেকসই প্রাণিসেবা নিশ্চিত করতে হলে দক্ষতা উন্নয়ন এবং সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।”
পরিদর্শন ও দিকনির্দেশনার এই কার্যক্রমে উপস্থিত সকলেই তাঁর বক্তব্যকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন।

