Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাসে অভিযান, ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১

সিলেট প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

সিলেটে সাদাপাথর এক্সপ্রেসের একটি বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। রোববার (৮ নভেম্বর) রাতে নগরের ধোপাগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।

আটক মহরম আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও এলাকার মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।

এসআরবি-৯-এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার অধীন খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল এলাকায় চেকপোস্ট বসানো হয়। কোম্পানীগঞ্জ থেকে সাদাপাথর এক্সপ্রেসের একটি বাসে করে মাদক নিয়ে এক ব্যক্তি সিলেট নগরে প্রবেশ করছেন—এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মহরম আলীর হেফাজত থেকে ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মহরম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।