Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অ’পরাধ দমন ও পেশাদারিত্বে অঙ্গীকার, খুলনা জেলা পুলিশের মাসিক অ’পরাধ পর্যালোচনা সভা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশের উদ্যোগে আগস্ট ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজজামান। তিনি বিভিন্ন থানায় সংঘটিত অপরাধ, মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং অন্যান্য অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করেন।

সভায় খুলনা জেলার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা মোঃ আরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফারহান-উল-ইমাম এবং মোঃ শফিকুল ইসলাম তাঁদের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করায় তাঁদেরকেও শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম।

এছাড়াও খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ, ক্যাম্প ইনচার্জসহ সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও ফোর্সগণ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।