Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গাপূজা সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি মোঃ মাইনউদ্দীন, পাটকেলঘাটা থানার ওসি শাহীনুর রহমান, উপজেলা বিএনপি ও পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদযাপনের জন্য করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। এসময় উপজেলার ১৯৬টি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দ হিসেবে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে মোট ৯৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, “শারদীয় দূর্গোৎসব কোনো একটি সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। সকল ধর্ম-বর্ণের মানুষ একত্রে উৎসব পালন করে থাকে। এবারের দুর্গাপূজা তালায় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।”

 

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।