Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে, ১৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মা/দক ও অ’বৈধ জাল উ”দ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও কারেন্ট জাল উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় সোমবার দিবাগত রাত ৩টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫০/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া পশ্চিমপাড়া মাঠে নায়েব সুবেদার মো. বজলুল রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৪ বোতল মদ উদ্ধার করে।

অপরদিকে একইদিন রাত আনুমানিক ৭.২৫টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩ মেইন পিলার হতে আনুমানিক ২.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কাশেম বাজার মিরেরপাড়া নামক স্থানে নায়েক মো. এমাদুল হক এর নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এ সময় ভারতীয় গাজা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে একই এলাকার মৃত. নুরুল ইসলামের ছেলে মো. মুন্নাফ (৩২) কে পলাতক আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়। এছাড়াও আজ মঙ্গলবার সকাল ৯.৩০ টায় ভেড়ামারা মেইন সড়কে নায়েব সুবেদার মো. লোকমান হোসেন এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ-বেনাপলগামী রয়েল ডিলাক্স পরিবহনে তল্লাশী করে অবৈধ ৮০ কেজি কারেন্ট জাল উদ্ধার করে।

সোমবার দুপুর ১.৩০টায় মিরপুর নোয়াপাড়া হাইওয়ে সড়কে নায়েব সুবেদার মো. লোকমান হোসেন এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে মেহেরপুর-কুষ্টিয়াগামী সুপার ষ্টার পরিবহন তল্লাশী করে ভারতীয় ৩ হাজার ৯৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও কারেন্ট জালের সর্বমোট সিজার মূল্য ১৫ লক্ষ ৫৬ হাজার ৩৭৫ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মামলার মাদক থানায় জমা করা হয়েছে এবং অন্যান্য মাদক ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।