Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন নড়াইলের রেশমা

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

প্রায় দুই বছর ভারতের কারাগারে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন নড়াইলের এক নারী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিমবঙ্গের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।

 

ফেরত আসা নারীর নাম রেশমা খাতুন (২৪)। তিনি নড়াইল জেলার কালিয়া থানার সেতলবাতে গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে।

 

ভারতের বনগাঁ ব্যুরো অব ইমিগ্রেশন সূত্র জানায়, ২০১৮ সালের ১৫ জানুয়ারি বৈধ পাসপোর্টে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন রেশমা। সেখানে পশ্চিমবঙ্গের বাইকেল্লা এলাকায় এক বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু পাসপোর্ট হারিয়ে ফেললে ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ তাকে আটক করে। পরে প্রায় এক বছর ১১ মাস কারাভোগের পর মুক্তি পান তিনি।

 

মানবাধিকারভিত্তিক সংস্থার উদ্যোগে বিষয়টি দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। অবশেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পান রেশমা।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আনুষ্ঠানিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে রেশমাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার রেশমাকে নিজেদের জিম্মায় নিয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।