এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ও খলিষখালি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইসলামকাটি ইউনিয়নের ঘোনা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গাজী সুলতান আহম্মেদকে পুনরায় সভাপতি এবং শেখ আনিচুরজ্জামান আনিচকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রমুখ।
একই দিন বিকেল ৫টায় খলিষখালি বাজারে অনুষ্ঠিত হয় খলিষখালি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এখানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সম্মেলন শেষে আহমদ উল্লাহকে সভাপতি এবং আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে খলিষখালি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
উভয় সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দল আরও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

