Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙা থানায় হামলা ও ভাঙচুর: নিক্সন চৌধুরীসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

নাজিম বকাউল, ফরিদপুর 
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর 

ফরিদপুরের ভাঙা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে ভাঙা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

মামলার ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম।

তিনি জানান, এই হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে দ্রুত বিচার আইনে দায়ের করা আরেকটি মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিককে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা একাধিকবার ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলন ক্রমেই তীব্রতর হয় এবং এক পর্যায়ে রেললাইন অবরোধের ঘটনাও ঘটে, ফলে একাধিক ট্রেন আটকে পড়ে।

গত রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন দমন করার ঘোষণা দেন। ওইদিনই দ্রুত বিচার আইনে ৯০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যার মধ্যে আলগী ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। তাকে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়।

এর প্রতিবাদে গত সোমবার, অবরোধের দ্বিতীয় দিনে ভাঙা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও অন্যান্য সরকারি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, ভাঙা উপজেলা কমপ্লেক্সে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা প্রস্তুতির পর্যায়ে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।