Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় “ক্লাসে ফিরে আসি” শীর্ষক শিক্ষাবিষয়ক ব্যতিক্রমী আয়োজন

এম এ ফয়সল, তালা (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সল, তালা (সাতক্ষীরা)

“আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ – মিট দ্য স্টুডেন্টস” এবং “শিক্ষিত মানুষ মাত্রই স্ব-শিক্ষিত, কোচিংকে না বলি, ক্লাসে ফিরে আসি” — এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক অনন্য শিক্ষাবিষয়ক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় তালা উপজেলার সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন,“শিক্ষা শুধু জীবিকার উপায় নয়, এটি জীবনের আলোকবর্তিকা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ গঠনের মূল চালিকাশক্তি।”

তিনি শিক্ষার্থীদের নিজের শৈশবের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন,“শিক্ষিত মানুষ মাত্রই স্ব-শিক্ষিত। কোচিংকে না বলি, ক্লাসে ফিরে আসি। বাবা-মা ও শিক্ষকের কথায় মনোযোগী হওয়াই সফলতার চাবিকাঠি।”

সভাপতির বক্তব্যে ইউএনও দীপা রানী সরকার বলেন,“ভালো শিক্ষা ও চরিত্র গঠন ছাড়া কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী হয় না। শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও দায়িত্ববোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমদাদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, উত্তরনের পরিচালক শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম এবং তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা মুক্তভাবে তাদের মতামত তুলে ধরে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মননশীলতা গঠনে অনন্য ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।