অশোক মুখার্জি কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ এ্যাসোসিয়েটস এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ এ্যাসোসিয়েটস এর সভাপতি তরুন কুমার বোস, আয়কর আইনজীবি মনিরুজ্জামান, ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান ও কামাল উদ্দিন।
সভায় বক্তারা আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর দাতাদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের আয়করের আওতায় আসার অনুরোধ জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

