Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা প্রেসক্লাবে মাসিক সভা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির।

সভার শুরুতে সম্প্রতি গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের মধ্যে পরিচয় পর্ব সম্পন্ন হয়। এরপর, বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা আলফাডাঙ্গা উপজেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার উপর জোর দেন।

সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীমের পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন (মামুন), প্রচার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল হাসান (জুয়েল), সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম এবং সাধারণ সদস্য ওবায়দুর রহমান, জাহিদুল ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ।

সভার সভাপতি মোঃ আলমগীর কবির বলেন, “আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সাংবাদিকতার মহান পেশার মর্যাদা সমুন্নত রাখতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবসময় সচেষ্ট থাকব।”

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, “আমাদের এই কমিটি আলফাডাঙ্গার সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করবে। আমরা সাংবাদিকদের অধিকার রক্ষা এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।”

এছাড়াও, সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।