Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকীতে জামায়াতে ইসলামের গ’ণসমাবেশ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে ২০ সেপ্টেম্বর, বিকেলে ৫ টায় পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ শহীদুল ইসলাম আল কায়সারী, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আন-নাহিয়ান, দুমকী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ জালাল আহম্মদ এবং নায়েবে আমীর মাওলানা মোঃ আলতাফ হোসাইন,পাংগাশিয়া জামায়াতের ওলামা গুরুপের সভাপতি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী , মোঃ সিদ্দিকুর রহমান শরিফ লেবুখালী ইউনিয়নের জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ ফারুক হোসেন। সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

গণসমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, অর্থনৈতিক সংকট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।