বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুরে কারিমিয়া হাশেমিয়া কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসায় ১৯ ও ২০ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাতা ও প্রতিষ্ঠাতা আব্দুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্ব দাওকাঠী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান (রোমান) সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ও পাকিস্তানি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র সিরাতুন্নবী (সঃ) আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামিক সংগীত, আরবি, ইংরেজি, উর্দু ও বাংলা ভাষায় বক্তৃতা, হাদিস পাঠ ও কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
দ্বিতীয় দিন মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপস্থিত অতিথি ও অভিভাবকরা আশাপ্রকাশ করেন যে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রাসুলুল্লাহ সঃ আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ও চরিত্র অনুসরণর অনুপ্রেরণা সৃষ্টি করবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ কাওছার আহমেদ।
সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলিম উম্মতের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

