Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আল-মদিনা মহিলা ফাজিল মাদ্রাসায় ব্রাকের উদ‍্যোগে ব্রাক ওয়াশ উদ্বোধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের অর্থায়নে একটি অত্যাধুনিক ওয়াশ ব্লক স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি হ্যান্ড ওয়াশিং স্টেশন, ড্রিংকিং ওয়াটার পয়েন্ট এবং তিন কক্ষবিশিষ্ট ল্যাট্রিন। পুরো প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ৯,২২,১৯৫ টাকা।

গত রোববার (২১সেন্টেম্বরের,২০২৫) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আবু মুছা, সহকারী অধ্যাপক মোঃ আলী আশরাফ খান এবং প্রভাষক আজহার উদ্দিন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচি সংগঠক মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ মিঠুন হাসান এবং টেকনিক্যাল অফিসার সুফল কুমার মিস্ত্রি।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, “এই আধুনিক ওয়াশ ব্লকটি ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্র্যাকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।