Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

আজ বরিবার উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধূ ঝর্ণা বেগম আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তানুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী।

জানাগেছে,আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদার দীর্ঘ দিন ধরে বাড়ীতে না আসার কারনে প্রায়ই মোবাইল ফোনে তাদের কথা কাটাকাটি হতো।

এই সূত্র ধরে ঘটনার দিন সকালে ঝর্ণা বেগম তার রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। রুম থেকে ধোয়া বেরুতে দেখে বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে ঝর্ণা বেগমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ বলেন, গৃহবধূ ঝর্ণা বেগমের আত্মহত্যায় তার বাড়ী ও স্বামীর বাড়ীর কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ  ময়না তদন্ত করা হবে না। এই আত্মহত্যার ঘটনায় কোন অভিযোগ পাইনি।যদি অভিযোগ পাই তা হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।