Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে মিথ্যা মা’মলা ও হয়’রানির অ’ভিযোগে বিএনপি নেতাদের পরিবার ও এলাকাবাসীর প্র’তিবাদ ও মা’নববন্ধ

Link Copied!

মোঃমিজানুর রহমান, কালকিনি -ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বিএনপির পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধ করেন ভুক্তভোগী প‌রিবার ও এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টম্বর) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়ন বিএনপি এবং ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে কয়ারিয়া ময়দান বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের দোসরা জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্যানার ফেস্টুন ছিঁড়ে বিএনপি নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালিয়ে আবার মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এই মিথ্যা মামলা ও প্রশাসনের পক্ষপাতিত্বের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাথে সাথে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আহত মোঃ কামাল সরদার-যুবদল নেতা, মোঃ সুজন শিকদার-ছাত্রদল নেতা, মোঃ সবুজ সরদার-যুগ্ম সাধারণ সম্পাদক কয়ারিয়া ইউনিয়ন বিএনপি এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন‌্যান‌্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।