Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বিধবার পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিধবা নারীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে উপজেলার সালুয়া ইউনিয়নের মাইঝপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত বিলকিছ আক্তার (৫৫) জানান, স্বামীর মৃত্যুর পর তিনি ১ একর ২৮ শতক জমির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। পরে পুরো পুকুর জুড়ে মৃত মাছের স্তূপ জমে যায়।

বিলকিছ আক্তার ও স্থানীয়রা অভিযোগ করেন, শত্রুতামূলক উদ্দেশ্যে কেউ রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে দিয়েছে। এতে রুই, কাতলা, ম্রিগেল, সিলভার কার্প, তেলাপিয়া, গ্রাস কার্প, সরপুঁটি ও অন্যান্য জাতের মাছ সম্পূর্ণরূপে মারা গেছে।

ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে অবগত হয়েছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।