শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লোকমান হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় জাতীয়তাবাদী পল্লী চিৎসকরা এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সম্মেলনে পল্লী চিকিৎসক নাসির উদ্দিন মন্ডলকে সভাপতি এবং পলাশ মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।
পল্লী চিকিৎসক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রব হিটু, জেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি গোলাম নছর আলী, সাধারণ সম্পাদক লিটন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো.নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ সভাপতি ইন্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন প্রমূখ।

