Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে মাদরাসায় অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোবিন্দপুর হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রমে অনিয়ম ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আসলাম মিয়া। এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল হক (দাদা হুজুর), সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ অনেকে।

বক্তারা বলেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসা সরকার প্রদত্ত জমি এবং স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অসৎ উদ্দেশ্য, প্রভাব বিস্তার ও আর্থিক অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মো. নুরন্নবী মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করতে জাল দাখিলা ও ভুয়া কাগজপত্র ব্যবহার করেছেন। এছাড়াও আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রদান না করে পরিচালনা কমিটিতে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলছে। তারা দাবি জানান, মাদরাসার জমি রক্ষার্থে দায়ের করা নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং-৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিল করতে হবে। একই সঙ্গে মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।