Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিএন‌পির মতবিনিময় সভা

Link Copied!

মোঃমিজানুর রহমান ,কালকিন- ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে শারদীয় দূর্গা পূজার ২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপি’র কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১২টায় উপজেলার মুক্তিযুদ্ধা ভবনের হলরুমে হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা বিএনপি’র আয়োজনে হিন্দু সম্প্রদায়ের উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে প্রতিটি মণ্ডপে উৎসবমুখর ভাবে পালন করতে পারে সেজন্য বিভিন্ন কর্মসূচি সহ প্রতিটি পূজা মন্ডপের কমিটিদের হাতে অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।