Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ সত্যিকারের স্বাধীন নয়: খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের সেই স্বাধীনতা অর্জনে বাধা দিচ্ছে।”

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রেলওয়ে মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খৈয়ম বলেন, “সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। কিন্তু বর্তমান সরকার বারবার সেই দাবি উপেক্ষা করেছে। বহু নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় সাড়ে ৬ শতাধিক মানুষ গুম-খুনের শিকার হয়েছে। তাদের পরিবারের সদস্যরা আজও প্রিয়জনের অপেক্ষায়।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ভুল নীতির কারণে জনগণ বিশেষ করে ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে উঠে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটে এবং তিনি ও তার ঘনিষ্ঠরা দেশত্যাগে বাধ্য হন। এখন যারা দেশে রয়েছেন, তারাও বিপাকে আছেন। জনগণ আজ আওয়ামী লীগকে চায় না।”

বিএনপি নেতা খৈয়ম বলেন, “এই দেশকে নতুন করে সাজাতে হবে। রাজবাড়ীসহ সারাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা অনুসরণ করতে হবে। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বেই দেশে সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। তাকে প্রধানমন্ত্রী বানিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি আরও দাবি করেন, “গত ১৭ বছরে রাজবাড়ীতে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে পদ্মা ব্রিজ ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবিব, আকমল হোসেন, রইচ উদ্দিন ডিউক, এ মজিদ বিশ্বাস, কে এ সবুর শাহিন, বেলায়েত হোসেন, খায়রুল আনাম বকুল, আয়ুবুর রহমান আয়ুব, ওমর ফারুক প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নুরুন্নবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।